বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

রূপগঞ্জের মতো সন্ত্রাস, মাদক, ভূমি দস্যুতা ও খুন-খারাবি দেশের আর কোথাও নেই: সেলিম প্রধান

রূপগঞ্জের মতো সন্ত্রাস, মাদক, ভূমি দস্যুতা ও খুন-খারাবি দেশের আর কোথাও নেই: সেলিম প্রধান

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


বাংলাদেশের শীর্ষ ক্রাইম জোন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুতা, এবং খুন-খারাবি পরিস্থিতি ভয়াবহ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তৈরি করা সন্ত্রাসী চক্র এখনো সক্রিয়ভাবে নাশকতার কাজে লিপ্ত। বর্তমান সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য পরিচয়ধারী দীপু ভূঁইয়ার নেতৃত্বে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে।

 

রূপগঞ্জের সমাজসেবক এবং জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান শনিবার দুপুরে বারিধারার নিজস্ব অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে জঞ্জালমুক্ত করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে মডেল হিসেবে একটি থানা বা উপজেলা নির্ধারণ করে খুন, ধর্ষণ, দখল, মাদক এবং সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সর্বসাধারণের অধিকার নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।”
 

গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রশাসনের সহযোগিতা পেলে রূপগঞ্জের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। কোনো অপশক্তির হুমকিতে পিছপা হবো না। দেশের জন্য কাজ করতে জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়, প্রয়োজন কেবল ইচ্ছাশক্তি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও রূপগঞ্জের মানুষের পাশে দাঁড়াবো।”
 

তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলের নেতা-কর্মীদের শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশকে জনতার দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
 

সবশেষে, তিনি দেশের রাজনীতিক ব্যক্তিত্ব, সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং ছাত্র-জনতাকে দেশ গঠনে একত্রে কাজ করার আহ্বান জানান।