বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নির্বাচন ও সংস্কার সবকিছু সম্পন্ন করব: ফারুক-ই-আজম

নির্বাচন ও সংস্কার সবকিছু সম্পন্ন করব: ফারুক-ই-আজম

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, "আমরা সংস্কার এবং নির্বাচন, সবই সম্পন্ন করব।"
 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংস্কারের জন্য যেসব কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
 

উপদেষ্টা আরও বলেন, "যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।"
 

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া এডিসি সার্বিক মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারওয়ারসহ অন্যান্য অতিথিরা।