বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

শনিবার(৩০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিসের অডিটোরিয়াম রুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাও: আবু জার গিফারী' র সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাও: আব্দুল হালিম।

শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে মাও: আব্দুল হালিম বলেন, বাংলাদেশের ক্ষমতায় আসতে ফ্যাসিবাদী গোষ্ঠীকে পুনঃরায় সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের চলমান সংস্কার ও দেশ পুনঃগঠনের কাজে জামায়াত কর্মীদের আত্ননিয়োগ করতে হবে। এছাড়াও তিনি জামায়াতে  ইসলামীর দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেওয়ার আহবান জানান।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন,  রাজশাহী মহানগরীর আমির মাও: কেরামত আলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, জেলা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমির মাও: আব্দুস সবুর ও মাও: জাফর আলিসহ প্রমুখ।