সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দশম গ্রেডের এ পদে মোট ৪৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

আবেদনকারীর যোগ্যতা 
উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেকট্রনিকস/ পাওয়ার/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ–৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ–২.২৫–এর নিচে থাকা যাবে না।


বয়স
২০২৪ সালের ২০ আগস্ট ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।


বেতন স্কেল
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করে জানা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।


আবেদনের শেষ সময়
৮ সেপ্টেম্বর ২০২৪