বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বনপাড়া নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী

বনপাড়া নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা—কর্মীদের নির্যাতনের শিকার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডল (২৫)—এর বাড়ি পরিদর্শন করেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বনপাড়া নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী


রোববার দুপুরে তিনি স্বল্প সংখ্যক নেতা—কর্মীদের সাথে নিয়ে আকস্মিক উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানপাড়া এলাকায় উজ্জ্বল কুমার মন্ডলের বাড়িতে যায়। এ সময় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বলের মা ছায়া রানী’র সাথে কথা বলেন। তিনি চিকিৎসাধীন উজ্জ্বলের শারিরীক অবস্থার খোঁজ—খবর নেন এবং উজ্জ্বলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে আর কোন অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সহ দলীয় নেতা—কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উজ্জ্বলের মা ছায়া রানী জানান, হঠাৎ বাড়ির সামনে পুলিশের গাড়ি সহ ৫টি গাড়ি এসে দাঁড়ায়। পরে জানতে পারলাম বিএনপি’র বড় নেতা এসেছেন। তিনি আমার ছেলে উজ্জ্বলের খোঁজ—খবর নেন। আমাদের সকলের খোঁজ—খবরও নেন। উজ্জ্বলের ওপর হামলার ঘটনায় থানায় এজাহার করার কথা বলেন। এছাড়া আমাদের পরিবারের ওপর হামলা হলে বা কেউ হুমকি দিলে নেতাদের তাৎক্ষনিক জানাতে বলেন। উজ্জ্বলের বাবা বিশু মন্ডল জানান, আমরা অনেক খুশি। আমরা হিন্দু মানুষ। অনেক ভয়তে ছিলাম। ভয়ে আমার ৭ মাসের অন্তঃস্বত্ত্বা বউমা (উজ্জ্বলের বউ)কে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বিএনপি’র ওই বড় নেতা সহ এলাকার আরও বিএনপি নেতা আমাদের বাড়িতে আসার পর এখন শান্তি পাচ্ছি। ভয় দূর হয়েছে।
 

বনপাড়া নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী — ছবি ২


বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভীর সাথে ওই সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, বনপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্যরা।
 

বনপাড়া নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী — ছবি ৩


উল্লেখ্য, ৫ আগস্টের পর পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগের কর্মী উজ্জ্বল কুমার মন্ডল বাড়িতে এসেছে এ খবর পেয়ে বুধবার দুপুরে বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানপাড়ার বাড়িতে আসে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা জালাল ভুঁইয়া, যুবদলের নেতা জাহাঙ্গীর আলম সহ ৭/৮ জন বিএনপি নেতা—কর্মী। আওয়ামীলীগের শাসনামলে চাঁদাবাজি ও মাস্তানি করার অভিযোগ তুলে তারা বৃদ্ধ মা—বাবা ও অন্তঃস্বত্ত্বা স্ত্রী’র সামনে উজ্জ্বলকে বেধড়ক মারপিট করে এবং পরে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রচার হয়। এ সংবাদ বিএনপি’র উচ্চ পর্যায়ে দৃষ্টিগোচর হলে কেন্দ্রীয় জেষ্ঠ্য নেতা রুহুল কবির রিজভী নির্যাতিত উজ্জ্বলের বাড়িতে আসেন এবং খোঁজ—খবর নেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, উজ্জ্বলের বাড়িতে আসার আগে সম্মানিত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থানায় আসেন এবং উপজেলার সার্বিক আইন—শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।