বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হিলিতে কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম

হিলিতে কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ এবং দেশি কাঁচামরিচের দামে কমতি লক্ষ্য করা গেছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, দেশি কাঁচামরিচের দাম কেজি প্রতি ৫০ টাকা কমে এখন ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
 

ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ বাড়ার ফলে বাজারে এ মূল্য হ্রাস দেখা যাচ্ছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে আলুর উচ্চমূল্য নিয়ে এখনও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।
 

রোববার (২৪ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।

 

হিলি বাজারের ব্যবসায়ী রায়হান কবির বলেন, "ভারতে নতুন জাতের পেঁয়াজ বাজারে আসায় তা হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে। ফলে মোকামে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আলুর দাম এখনও কমেনি। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ টাকায় এবং দেশি আলু ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।"

 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৩ নভেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯২ ট্রাকে ২,৫০০ মেট্রিক টন আলু এবং ৩০ ট্রাকে ৮৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
 

এতে বোঝা যাচ্ছে, পেঁয়াজ ও কাঁচামরিচের বাজারে ইতিবাচক প্রভাব পড়লেও আলুর দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ এখনও বিদ্যমান।