বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

শাহবাগে উত্তাল প্রতিবাদ: চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ।

শাহবাগে উত্তাল প্রতিবাদ: চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ।

ঢাকা প্রেস

সম্পাদকীয় প্রতিবেদন:-

 

রাজধানীর শাহবাগে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই আন্দোলন দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধে পরিণত হয়। হাজার হাজার চাকরিপ্রার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

 

"বয়স না মেধা-মেধা মেধা", "আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন", "৩৫ এর শৃঙ্খল-ভেঙে দাও গুড়িয়ে দাও" সহ নানা স্লোগানে মুখরিত হয় শাহবাগ। আন্দোলনকারীরা দাবি করেন, বিশ্বের অনেক দেশেই চাকরির বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি। বাংলাদেশেও এই সুযোগ পাওয়ার দাবি জানান তারা।

 

শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাকিল জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। কিন্তু পরে হঠাৎ করে তারা সড়ক অবরোধ করেন। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, "বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অনেক অনিয়ম রয়েছে। চাকরির বয়সসীমা বাড়ানোর পাশাপাশি এই অনিয়ম দূর করার দাবি জানাই।"

 

আন্দোলনকারীরা বলেন, "আমরা শুধু চাকরি চাই, আমরা দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। কিন্তু বয়সের সীমাবদ্ধতার কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।"