বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ আরও ছয়জন।
 

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৫৫)। তিনি রামগতি উপজেলার চরআফজাল এলাকার মৃত সেকান্তর আলী পন্ডিতের পুত্র।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনসহ অন্যরা সিএনজিতে করে চর আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। ভবানীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে আলমগীর হোসেন মারা যান এবং বাকি আটজন আহত হন। নিহত আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন।
 

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী হাসান আহমেদ ও তার বোন, সিএনজি চালক ফেরদৌস আলম, এক নারী ও এক শিশু রয়েছেন। তাদের মধ্যে হাসান আহমেদ ও সিএনজি চালক ফেরদৌস আলমের অবস্থা গুরুতর। হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর অন্যান্য আহতদের সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হাসপাতালে আনার আগে আলমগীর হোসেন মারা যান এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।"
 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, "এটি একটি দুর্ঘটনা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"