বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব জমার সময়সীমা এক মাস বৃদ্ধি

সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব জমার সময়সীমা এক মাস বৃদ্ধি

ঢকা প্রেস নিউজ
 

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা থাকলেও এখন তা ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকলেস উর রহমান।
 

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 

সিনিয়র সচিব বলেন, "সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করা হবে।"
 

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। অনেকেই এখনো ঠিকভাবে বুঝতে পারছেন না, কীভাবে সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ কারণেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।