বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চরফ্যাশনে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চরফ্যাশনে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-

 

ভোলার চরফ্যাশন উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে আব্দুর রহমান নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

শনিবার (২৩ নভেম্বর) ভোরে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার গ্রামে নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান শিশুটির স্বজনরা।
 

এ তথ্য নিশ্চিত করেছেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান।
 

মৃত আব্দুর রহমান ওই এলাকার মো. আমির হোসেন মাঝি ও আঁচিয়া বেগম দম্পতির ছোট ছেলে।
 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার বলেন, “শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
 

জানা গেছে, ২১ নভেম্বর বিকেলে আব্দুর রহমান বসতঘরের সামনে উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে হঠাৎ সবার অগোচরে চলে যায়। এরপর শিশুটির স্বজন ও প্রতিবেশীরা মিলে তাকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না।
 

নিখোঁজের পরদিন, ২২ নভেম্বর বিকেলে শিশুটির বাবা আমির হোসেন মাঝি দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে শনিবার সকালে তাদের বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।