বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

 

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে থ্রি-জি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ সময় সাজেদ (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
 

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় এ বিষয়ে নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
 

তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে একটি বিশেষ টিম বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন ওসি তদন্ত, এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন ও এসআই মহসীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সদস্যরা। অভিযানে সাজেদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি-জি রাইফেল, একটি দুনলা বন্দুক, একটি একনালা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি।
 

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, “সাজেদ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”