বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল অবশেষে গ্রেপ্তার

আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল অবশেষে গ্রেপ্তার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একাই ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে সিএমপির চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।

 

তৌহিদুল ইসলাম, যিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হন। সিএমপি কমিশনারের কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন জানান, ফরিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তিনি ২৮ রাউন্ড গুলি ছোড়েন এবং তার কাছে পাকিস্তানি শুটারগানসহ একাধিক অস্ত্র রয়েছে। পুলিশ তার ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চালাচ্ছে।
 

উল্লেখ্য, চট্টগ্রামে ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে ১০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অন্তত ২৫টি মামলা দায়ের করা হয়েছে।