বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তারেক রহমান আরও একটি মামলায় খালাস পেলেন

তারেক রহমান আরও একটি মামলায় খালাস পেলেন

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
 

গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে খালাস দিয়েছেন আদালত।
 

রোববার (২৪ নভেম্বর) গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. বাহাউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পুলিশ ফাঁড়ি আওতাধীন মনিপুরের খাসপাড়া এলাকায় একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরানোর ঘটনায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় তৎকালীন হোতাপাড়া ফাঁড়ির মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে জয়দেবপুর থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে মামলা করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

পরে ২০১৫ সালের আগস্টে মামলাটির তদন্ত শেষে এসআই এমদাদুল হক তারেক রহমানসহ মোট ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ তালিকায় সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মরহুম অধ্যাপক এমএ মান্নানের ছেলে মনজুরুল করিম রনির নামও অন্তর্ভুক্ত করা হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে মামলাটিকে মিথ্যা প্রমাণিত বলে রায় দেন এবং আসামিদের খালাস প্রদান করেন।

 

শুনানির সময় রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে বিবাদী পক্ষের পক্ষে ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শফিকুল আলম মিলুসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

 

এর আগে, গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলা থেকেও খালাস পান তারেক রহমান।