বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাতজন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়ে
 

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পিকনিকের একটি বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং তিনজন লাইনম্যান—পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেম।
 

এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে।
 

শোকাবহ এ ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্কতার সঙ্গে তদন্ত কাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।