সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রামপুরায় যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

রামপুরায় যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

ঢাকা প্রেস প্রতিবেদক

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ রোববার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 

বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ১৫ জুন উভয় পক্ষের দ্বিতীয় দফা যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।
 

মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে পলাতক রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। অন্য আসামিরা হলেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
 

মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক উপস্থাপনের দিন আসামি চঞ্চল চন্দ্র সরকার আদালতে উপস্থিত ছিলেন।
 

গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় আমির হোসেনকে গুলি করা এবং নাদিম ও মায়া ইসলামকে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।