বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান

দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান

ঢাকা প্রেস নিউজ
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান, বলেছেন, ‘‘নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র ততই বাড়বে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তিসহ দেশের সব সংকট সমাধানের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন।’’
 

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
 

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘আন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।’’
 

বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘‘নির্বাচনের পথ পিচ্ছিল হতে পারে, তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
 

নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী।’’
 

তারেক রহমান আরও বলেন, ‘‘যে দেশের রাজনীতি রুগ্ন, সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানও রুগ্ন। বিগত স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এগুলো পুনরায় জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’’