বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম বিস্তারিত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

এর আগে একই দিন ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

 

গ্রেপ্তারের পর তাঁকে সকালে আদালতে হাজির করা হলে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আনুষ্ঠানিক আবেদন জানান।

 

একই মামলার অন্য আরও তিন আসামিও একই সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এবং শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

 

উল্লেখ্য যে মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসার সামনে পুলিশ অবস্থান নিলেও গভীর রাত পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি এবং পরে বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।