বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার

সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
 

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ নেতা শামীম তালুকদার (৪৫) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক ছাত্রীর আহত হওয়ার অভিযোগে মুজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনসহ ১২৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে ৯৮ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের। তিনি মজিবুর রহমান নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল জানান, গ্রেপ্তারের পর শামীম তালুকদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।