মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:২৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

পটিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে যুবকদের এগিয়ে নেওয়ার আহ্বান

পটিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে যুবকদের এগিয়ে নেওয়ার আহ্বান

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

 

দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পটিয়ায় জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই।
 

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
 

‘দক্ষ যুব গড়ছে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ।
 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, প্রধান শিক্ষক এটিএম তোহা, তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বুলবুল হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব খান ও শেলী রানী বড়ুয়া প্রমুখ।
 

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।