বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ দুইজনের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ দুইজনের কারাদণ্ড

তাফসির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি:

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি চুরি মামলার দুই আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে এসআই (নিঃ) রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ উত্তর তেতাভূমি এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসাঃ জরিনাকে গ্রেপ্তার করেন। তিনি মৃত হারিজ মিয়ার স্ত্রী।

একই দিন এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উত্তর তেতাভূমি এলাকার মৃত হারিস মিয়ার ছেলে মোঃ খোকন মিয়াকে গ্রেপ্তার করেন। তিনিও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার দুই পলাতক আসামি সাদ্দাম হোসেন (৩৫) ও সাইদুল ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করেন। তাঁরা উভয়েই ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মধ্যপাড়া এলাকার বাসিন্দা। ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৯, তারিখ ২২ অক্টোবর ২০২৬, জিআর নং-২৮১/২৬-এর ৪৫৭/৪৬১/৩৮০ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এছাড়া এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মোঃ বাছির (৪২) ও সিদ্দিক (৩৮) নামে আরও দুইজনকে আটক করেন। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত উভয়কে পাঁচ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পুলিশের পৃথক এসব অভিযানে সর্বমোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।