বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শ্রীপুরে বাসের ধাক্কায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

শ্রীপুরে বাসের ধাক্কায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
 

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় শামীমা আক্তার (২৫) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
 

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার আরএকে সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত শামীমা আক্তার নেত্রকোণার বারহাট্টা উপজেলার গোবিন্দপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি মাওনা নয়নপুর এলাকার ফার্সিং নিট কম্পোজিট লিমিটেড কারখানায় সহকারী অপারেটর (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কারখানা ছুটির পর শামীমা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির সৌখিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 

সহকর্মীর মৃত্যুতে কারখানার শ্রমিকেরা ঘটনাস্থলে এসে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও যান চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।