বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

বিআইডিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষসময় আগামীকাল পর্যন্ত

বিআইডিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষসময় আগামীকাল পর্যন্ত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। ‘প্রধান প্রকাশনা কর্মকর্তা’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদের নাম: প্রধান প্রকাশনা কর্মকর্তা
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বয়স: সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।


আবেদন প্রক্রিয়া: জাতীয় পরিচয়পত্র নম্বর, পরীক্ষায় পাসের প্রাপ্ত বিভাগ/শ্রেণি/জিপিএ/পাসের সাল উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি: ‘সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা’ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, ঢাকার অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ডিডি জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।