বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নড়াইলের কালিয়া উপজেলায় ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-



নড়াইলের কালিয়া উপজেলায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।
 

পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, শওকত লস্কার বাকপ্রতিবন্ধী ছিলেন। ২৪ নভেম্বর সন্ধ্যায় তিনি নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বের হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হন। এরপর পরিবার তাকে খুঁজে না পেয়ে ২৫ নভেম্বর শওকতের বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। এক সপ্তাহ পর, ১ ডিসেম্বর, কালিয়া থানার পুলিশ ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে তার মরদেহ উদ্ধার করে।
 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।