বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ওসিদের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ওসিদের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ঢাকা প্রেস নিউজ
 

যৌক্তিক মামলা গ্রহণে ওসিদের দায়িত্বশীলতার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, যদি যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসিকে মাত্র এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে।
 

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

 

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, কামরাঙ্গীরচর এলাকায় তাকে মারধর করা হলেও তিনি কোনো মামলা করতে পারেননি। এ বিষয়ে কমিশনার সাজ্জাত আলী জিজ্ঞেস করেন, “আপনি কেন মামলা করেননি? মামলাযোগ্য বিষয় হলে অবশ্যই মামলা করতে হবে। যদি কোনো ওসি মামলা নিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

 

গরীব চালকদের কষ্টার্জিত অর্থের প্রতি অন্যায় আচরণ বা চাঁদাবাজি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, “রিকশা বা ভ্যানে চাঁদাবাজি চলবে না। যদি কোনো পুলিশ সদস্য এ ধরনের কার্যক্রমে জড়িত থাকে, তবে তারও ছাড় নেই।”

 

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি চালকদের জানান, “বিষয়টি বিকেলেই চেম্বার আদালতে উঠবে। তাই আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
 

এর আগে, রিকশাচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন ডিএমপি কমিশনার।

 

গত ১৯ নভেম্বর, হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এই আদেশের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
 

ডিএমপি কমিশনারের এ হুঁশিয়ারি এবং অঙ্গীকার দায়িত্ব পালনে নতুন গতি আনতে পারে বলে অনেকেই মনে করছেন।