বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নাটোরে আ.লীগ নেতা নজরুল ইসলাম ডন গ্রেপ্তার

নাটোরে আ.লীগ নেতা নজরুল ইসলাম ডন গ্রেপ্তার

ঢাকা প্রেস,নাটোর প্রতিমিধি:-

 

নাটোরের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

পুলিশ সুপার মারুফাত হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম ডনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে।
 

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ডন নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, “পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”