বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৫ জন

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৫ জন

ঢাকা প্রেস,নেত্রকোণা প্রতিনিধি:-

 

নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মাত্র আট মিনিটের একটি ঝটিকা মিছিল করেছে। এ সময় মিছিলকারীদের বেশিরভাগই হেলমেট ও মাস্ক পরিহিত ছিলেন। ঘটনার ভিডিও দেখে পুলিশ পাঁচজন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।
 

শনিবার (২৩ নভেম্বর) সকালেই শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলের একটি ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিও পরে “পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ” নামক ফেসবুক আইডি থেকে আপলোড করা হয়। এর ভিত্তিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

 

জানা গেছে, মিছিলে নেতৃত্বদানকারী শাহাদাত হোসেন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ভাতিজা।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করে। কয়েক মিনিট পর তারা মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলটি বালুচরা বাজার এলাকায় হওয়ায় আশপাশের লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন।

 

মিছিলের ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পর দ্রুত ছড়িয়ে পড়ে। শাহাদাত হোসেন নিজেও তার ব্যক্তিগত আইডি থেকে ভিডিওটি শেয়ার করেন এবং লিখেন, “দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোণা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল।”
 

ভিডিওতে দেখা যায়, শাহাদাত হোসেন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং পেছনে প্রায় ১৫-২০ জন কর্মী স্লোগানে অংশ নিচ্ছেন। এদের মধ্যে অনেকের মুখ মাস্কে ঢাকা ছিল, কারও মাথায় হেলমেট, আবার কেউ মাথা ও মুখ মাফলার দিয়ে পেঁচিয়ে রেখেছিল।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, “ভোরে যখন সবাই ঘুমে, তখন ময়মনসিংহ থেকে আসা কয়েকজন এলাকায় এসে মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”