বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সড়কের পাশে ফেলে রাখা বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

সড়কের পাশে ফেলে রাখা বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-

 

বাগেরহাটে সড়কের পাশ থেকে একটি বাজারের ব্যাগের ভেতরে রাখা নবজাতক উদ্ধার করা হয়েছে।
 

শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর-চুনাখোলা সড়কের পাশ থেকে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা নবজাতকটি উদ্ধার করেন। উদ্ধারকৃত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
 

স্থানীয়দের ভাষ্যমতে, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর তিনি স্থানীয়দের বিষয়টি জানান। এলাকাবাসীর মধ্যে নাজমা নামে এক নারী ব্যাগটি খুলে দেখতে পান, সেখানে একটি নবজাতক রয়েছে।
 

বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, "সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানান যে একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। আপাতত শিশুটি হাসপাতালে থাকবে। পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
 

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, "সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা নবজাতকটিকে আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকটির ওজন প্রায় আড়াই কেজি। শিশুটি শারীরিকভাবে সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।"
 

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।