বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের দাবি গণ অধিকার পরিষদের

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের দাবি গণ অধিকার পরিষদের

ঢাকা প্রেস নিউজ
 

দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
 

রোববার (১ ডিসেম্বর) সকালে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে দলটি দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে ১০ দফা প্রস্তাবনা উপস্থাপন করে এই দাবি জানায়।
 

প্রস্তাবনার মূল বিষয়বস্তু:

  • দুদকের অভ্যন্তরীণ সংস্কার: সবার আগে নিজ কমিশনে দুর্নীতিগ্রস্তদের শনাক্ত করতে হবে।
  • সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা: প্রতিবছর সরকারি কর্মকর্তাদের ও তাদের পরিবারের সম্পদের হিসাব প্রকাশের ব্যবস্থা চালু করতে হবে।
  • স্থানীয় পর্যায়ে কার্যক্রম বিস্তৃত: প্রতিটি থানায় দুদক অফিস স্থাপন এবং একটি জাতীয় দুর্নীতি হেল্পলাইন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • নাগরিক অংশগ্রহণ: স্থানীয় পর্যায়ে এক-তৃতীয়াংশ নাগরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করে প্রতিটি ইউনিয়নে ১৫ সদস্যের দুর্নীতিবিরোধী কমিশন গঠন করতে হবে।
     

গণ অধিকার পরিষদ আরও জানায়, দুর্নীতি প্রতিরোধে আইন যথেষ্ট শক্তিশালী হলেও তা কার্যকর করতে যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে হবে।