বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আজিমপুরে ১৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজিমপুরে ১৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে ২২ বছর বয়সী নির্মাণ শ্রমিক নয়ন মিয়া নিহত হয়েছেন।
 

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নয়ন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের সহকর্মী রাহাত জানান, আজিমপুরে নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৮ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নয়ন নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আর বেঁচে নেই।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। লালবাগ থানাকে ঘটনাটি জানানো হয়েছে।