বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

দেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় উখিয়ায় রোহিঙ্গা তরুণদের সমাবেশ

দেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় উখিয়ায় রোহিঙ্গা তরুণদের সমাবেশ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

 

নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্প সংলগ্ন মাঠে সমাবেশ করেছে রোহিঙ্গা তরুণরা। এই সমাবেশের আয়োজন করে ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’।
 

শনিবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন।
 

সমাবেশে বক্তব্য রাখেন রোহিঙ্গা নেতা মাস্টার দিল মোহাম্মদ। তিনি জানান, সমাবেশে রোহিঙ্গাদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং নিজ ভূমি আরাকানে ফিরে যাওয়ার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
 

তিনি আরও বলেন, মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য ক্যাম্পে সচেতনতা বাড়াতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন জানান, রোহিঙ্গা যুবকরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ আয়োজন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় এবং নিরাপত্তা জোরদার করতে এপিবিএন পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। সমাবেশটি দুপুরে সম্পন্ন হয়।