মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্ব — পাতা ৪৫

ইসরায়েলে এ বছর সহিংসতায় দুই শতাধিকের বেশি ফিলিস্তিনি নিহতঃ জাতিসংঘ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে এ বছর এখন পর্যন্ত ২০০ জনের বেশি ফিলিস্তিনি ও ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছে। সোমবার জাতিসংঘের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত বলেছেন, এই সহিংসতা গত বছরের মৃত্যুর সংখ্যাকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। এটি ২০০৫ সালের পর সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড সোমবার...



উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১১ শ্রমিক

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক মাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পে শ্রম...


একের পর এক বিধি-নিষেধে কোণঠাসা হয়ে পড়েছে আফগান নারীরা

দ্বিতীয় দফায় আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসার পর দুই বছর পূর্ণ করেছে তালেবান। দায়িত্ব নেওয়ার শুরুতে তাদের প্রতিশ্রুতি ছিল আগের তুলনায় আরো বেশি উদার হবে তারা। নারীদের স্বাধীনতার প্রশ্নে শরিয়া আইন অনুযায়ী পর্দা রক্ষা করে পড়াশোনা ও চাকরির অধিকার থাকবে বলে জানিয়েছিল। কিন্তু বাস্তব চিত্র পুরো উলটো। এই দুই বছরে দেশটিতে সংকুচিত হয়েছে নারীদের শিক্ষা ও কর্...


আর্জেন্টিনায় মূল্যস্ফীতি, বাড়ানো যাবে না পণ্যের দাম তিন মাস

অর্থনীতির দুরাবস্থা, ভয়াবহ খরায় কৃষির বিপর্যয়, রাজনীতির টালমাটাল পরিস্থিতি, স্থানীয় মুদ্রা পেসোর অবমূল্যায়নসহ নানা কারণে আর্জেন্টিনায় জীবনযাত্রায় ব্যয় বেড়ে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার সুপারমার্কেটগুলোর সঙ্গে দাম নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস ইচ্ছামাফিক দাম বাড়াতে পারবে না তারা। এক মাসে একটি পণ্যের দাম পাঁচ শতা...


রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ চাঁদে বিধ্বস্ত

রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চাঁদে বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় ৫০ বছর পর এটি ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করা প্রথম মহাকাশযান হওয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেছিল রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যানটিকে চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান করার জন্য পাঠানো হয়েছিল। কেননা...


সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ড. তাওফীক আল রাবিয়া বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসছেন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদ প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, ওমরা পালনকারী মুসল্লিদের আরও বেশি সুবিধা কীভাবে দেওয়া যায় এবং তাদের যাত্রা কীভাবে সহজ করা যায় তা আলোচনা করার জন্যই তিনি এই দুই দেশে সফর করবেন।  আল রাবিয়...


ধেয়ে আসছে হারিকেন হিলারি, জরুরি অবস্থা জারি ক্যালিফোর্নিয়ায়

হারিকেন হিলারি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের খুব কাছাকাছি চলে এসেছে। এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র সিএনএন।  প্রতিবেদনে বলা হয়, হারিকেনটি শনিবার (১৯ আগস্ট) শক্তি হারিয়ে ক্যাটাগরি-৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। কিন্তু এর প্রভাবে বাজা ও ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা দ...


এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক সৌদিতে

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আবাসন, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৫ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট ১০ থেকে ১৬ তারিখের মধ্যে মোট ৮ হাজার ৫৩৯ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার দায়ে ৪ হাজার ২৫৩ জনকে এবং শ...


ভয়াবহ দাবানলের কারণে কানাডার পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা

ভয়াবহ দাবানলের কারণে কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে পশ্চিম কেলোনা শহরের আশপাশের এলাকায় আরো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার হুমকি তৈরি হয়েছে। এ অবস্থায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি সতর্ক করেছেন যে, পরিস্থিতি দ্রুত খারাপের...


রাশিয়ার সঙ্গে লড়তে এফ-১৬ যুদ্ধবিমান যাচ্ছে ইউক্রেনে

মার্কিন তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হলে বিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। খবর বিবিসির।  ইউক্রেন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রশংসা করেছে। তারা গত বছর থেকে এফ-১৬ বিমান পাওয়ার জন্য আলোচনা করে আসছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্...


জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই ভেঙা হলো পাকিস্তানের পার্লামেন্ট

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া হলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার (৯ আগস্ট) মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করলে তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।  এদিকে কারাবন্দী পিটিআই নেতা ইমরান খানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে...


যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) লাহাইনা অঙ্গরাজ্যে থেকে দাবানলের সূত্রপাত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দাবানলে শহরটির অধিকাংশই জায়গা পুড়ে গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।  হাওয়াইয়ের মাউই কাউন্টি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলা হয়, ধোঁয়ার কার...


উগান্ডাকে নতুন ঋণ দেওয়া থেকে বিরত থাকবে বিশ্বব্যাংক

আফ্রিকার দেশ উগান্ডাকে নতুন ঋণ দেওয়া থেকে বিরত থাকবে বিশ্বব্যাংক। দেশটিতে সমকামী, উভ কামী ও রূপান্তর কামীদের (এলজিবিটিকিউ) বিরুদ্ধে কঠোর আইন করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক মঙ্গলবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, উগান্ডায় পাস হওয়া এলজিবিটিকিউ বিরোধী আইন বিশ্বব্যাংকের মূল মূল্যবোধের সঙ্গে সাংঘর্...


ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা

ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। কুইটো শহরে বুধবার (৯ আগস্ট) নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো। তিনি বলেন, এটি একটি সংঘবদ্ধ অপর...


ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট মেয়াদ শেষের আগেই

ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন। সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। ১২ আগস্ট পর্যন্ত পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ থাকলেও তার তিন দিন আগেই পার্লামেন্ট...


সম্মেলন ৮ দেশের আমাজান বাঁচাতে

পৃথিবীর ফুসফুসখ্যাত মহাবন আমাজন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিপর্যয়ের কারণে ছিল ধংসের মুখে। এই বনকে বাঁচাতে লাতিন আমেরিকার আটটি দেশ জোট গঠন করে আয়োজন করেছে এক শীর্ষ সম্মেলনের। বুধবার ব্রাজিলের শহর বেলেমে শেষ হওয়া দেশগুলোর নেতাদের মধ্যকার দুই দিনের শীর্ষ সম্মেলনে বন বাঁচানোর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে...


ভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে ৪১ জনের প্রাণহানি

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এতে প্রাণে বেচে যাওয়া কয়েকজন অভিবাসীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। বেচে যাওয়া চারজনের একটি দল বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, তারা একটি নৌকায় ছিলেন। যেটি তিউনিসিয়ার সাফাক্স থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জা...


চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি, ১৮ জন নিখোঁজ

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি এবং এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। বুধবার (৯ আগস্ট) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে নগরীর শহরতলী ও আশপাশের অনেক এলাকা তলিয়ে যায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তারা বুধবার বলেছেন, বেইজিংয়ের সম্প্রতিক দুর্য...