মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি, ১৮ জন নিখোঁজ

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি, ১৮ জন নিখোঁজ

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি এবং এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। বুধবার (৯ আগস্ট) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে নগরীর শহরতলী ও আশপাশের অনেক এলাকা তলিয়ে যায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

কর্মকর্তারা বুধবার বলেছেন, বেইজিংয়ের সম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। প্রধানত প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভবন ধসে এসব মানুষের মৃত্যু হয়। আর এ সংখ্যা গত মঙ্গলবার কর্মকর্তাদের দেওয়া সংখ্যার প্রায় তিনগুণ।


রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিমমাও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন এবং যারা দুর্ভাগ্যবশত জীবনহানির শিকার হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাতে চাই।’

চীনের উত্তরাঞ্চল জুড়ে বন্যায় বিপুল সংখ্যক মানুষ মারা গেছে। এদিকে শুক্রবার বেইজিং বলেছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে ১৪২ জন বন্যায় বা ভূতাত্ত্বিক দুর্যোগের কারণে ঘটেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাপী এমন পরিস্থিতির প্রেক্ষাপটে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।