মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক সৌদিতে

এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক সৌদিতে

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আবাসন, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৫ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট ১০ থেকে ১৬ তারিখের মধ্যে মোট ৮ হাজার ৫৩৯ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার দায়ে ৪ হাজার ২৫৩ জনকে এবং শ্রম আইন সংক্রান্ত মামলায় আরও ২ হাজার ৪৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


সরকারি তথ্য অনুযায়ী, অবৈধভাবে রাজ্যে প্রবেশের কারণে গ্রেপ্তার হওয়া ৮২৯ জনের মধ্যে ৫৩ শতাংশ ইয়েমেনি, ৪৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। আরও ৬০ জন প্রতিবেশী দেশগুলোতে পালানোর সময় আটক হয় এবং তিনজনকে অবৈধ ব্যক্তিদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অপরাধে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ ৩৩ হাজার ৫৭৯ জন অপরাধীকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে ট্রাভেল ডকুমেন্টস নেওয়ার জন্য পাঠিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ যদি পরিবহন এবং আশ্রয় প্রদানসহ রাজ্যে অবৈধ প্রবেশকারীদের কোনো প্রকার সুবিধা প্রদান করে থাকে তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বা তাদের যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।