মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে আফগানিস্তান

নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে আফগানিস্তান

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের অধিকার সংকুচিত হয়েছে আফগানিস্তানে। মেয়েদের শিক্ষা অধিকারে হস্তক্ষেপ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি নারীদের জন্য বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করার বিষয় বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। সোমবার আফগানিস্তানের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি জানিয়েছে, তারা নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।


তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ব্রিফিংয়ের সময় কমিটি বলেছে, তারা পরিকল্পনা চূড়ান্ত হলে তা জনগণকে জানাবে।

উচ্চশিক্ষার ভারপ্রাপ্ত উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখোয়া তোলো নিউজকে বলেছেন, তবে পরিকল্পনা চূড়ান্ত করার সময় এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের ডিসেম্বরে নারীদের শিক্ষার ওপর বিধিনিষেধ ঘোষণা করেছিল।