মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উগান্ডাকে নতুন ঋণ দেওয়া থেকে বিরত থাকবে বিশ্বব্যাংক

উগান্ডাকে নতুন ঋণ দেওয়া থেকে বিরত থাকবে বিশ্বব্যাংক

আফ্রিকার দেশ উগান্ডাকে নতুন ঋণ দেওয়া থেকে বিরত থাকবে বিশ্বব্যাংক। দেশটিতে সমকামী, উভ কামী ও রূপান্তর কামীদের (এলজিবিটিকিউ) বিরুদ্ধে কঠোর আইন করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক মঙ্গলবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, উগান্ডায় পাস হওয়া এলজিবিটিকিউ বিরোধী আইন বিশ্বব্যাংকের মূল মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিবেদনে বলা হয়, উগান্ডায় বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর উচিত বৈষম্য দূরীকরণ এবং যৌন ও লিঙ্গ সংখ্যালঘুদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা। এর আগপর্যন্ত দেশটির প্রকল্প গুলোয় ঋণ দেওয়া বন্ধ থাকবে। 


বিশ্বব্যাংকের ঋণদাতা বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার পথে দারিদ্র্য দূর করার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি তখনই সফল হবে, যখন এতে জাতি–লিঙ্গ–যৌনতা নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। বিশ্বজুড়ে আমাদের কাজের মূলে রয়েছে অন্তর্ভুক্তি আর বৈষম্য দূর করার চেষ্টা। উগান্ডায় এলজিবিটিকিউ–বিরোধী আইন সেই চেষ্টা দুর্বল করে দেবে।’

এছাড়া বিশ্বব্যাংক গত মে মাসে উগান্ডার এলজিবিটিকিউ–বিরোধী আইন নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছিল। তখন বলা হয়েছিল, এই আইন ঋণদাতা সংস্থাটির মূল্যবোধের সঙ্গে একদমই সামঞ্জস্যপূর্ণ নয়।


প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাংকের প্রধান হিসেবে অজয় বাঙ্গা গত জুন মাসে দায়িত্ব নেন। তখন উগান্ডার এ আইনের বিরুদ্ধে অবস্থান নিলে স্থানীয় নাগরিক গোষ্ঠীগুলোর কাছ থেকে চাপের মুখে পড়তে হয় তাকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উগান্ডায় গত মে মাসে অ্যান্টিহোমোসেক্সুয়ালিটি ২০২৩ বিলটি পাস হয়। দেশটির প্রেসিডেন্ট ইউয়ারি মুসেভিনির সাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইন হিসেবে কার্যকর করা হয়। নতুন আইনে সমকামিতাকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বারবার সমকামিতা করলে মৃত্যুদণ্ড হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো নতুন এই আইনের কড়া সমালোচনা করেছে । ওই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘ নতুন এই আইনটি সর্বজনীন মানবাধিকারকে লঙ্ঘন করে এবং এর জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে উগান্ডাকে দেওয়া সহায়তা ও বিনিয়োগ বন্ধ করে দেওয়া হবে।