মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১১ শ্রমিক

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১১ শ্রমিক

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক মাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী ট্রাকে সন্দেহভাজন ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটে।


উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাট্টক রয়টার্সকে বলেন, ‘নিহতরা একটি নির্মাণাধীন সামরিক পোস্টে কাজ করছিলেন। তাদের বহনকারী গাড়ির নিচে আইইডি বিস্ফোরণটি ঘটে।’

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গত বছর পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং পাকিস্তান সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকে দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে।


ইসলামিক স্টেটসহ অন্যান্য গোষ্ঠীগুলোও কিছু হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে গত মাসে খাইবার পাখতুনখোয়ায় একটি রাজনৈতিক সমাবেশে বড় বিস্ফোরণের ঘটনা অন্তর্ভূক্ত। বিস্ফোরণে ৪৫ জন নিহত হয়েছিল।