মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা

ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা

ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। কুইটো শহরে বুধবার (৯ আগস্ট) নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো। তিনি বলেন, এটি একটি সংঘবদ্ধ অপরাধ। এটি পুরো দেশকে স্তব্ধ করেছে। যেই জড়িত থাকুক, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বিচার করা হবে।

হত্যাকান্ডের পর তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও’র পরিবারের সদস্যদের কাছে শোক ও সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।


এদিকে স্থানীয় সংবাদমাধ্যমকে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দেশটিতে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম দফার এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো।

এ মাসের প্রথম দিকে ভিলাভিসেনসিও অভিযোগ করেছিলেন যে তিনি ও তার দলকে হুমকি দেয়া হচ্ছে।