মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ড. তাওফীক আল রাবিয়া বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসছেন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদ প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, ওমরা পালনকারী মুসল্লিদের আরও বেশি সুবিধা কীভাবে দেওয়া যায় এবং তাদের যাত্রা কীভাবে সহজ করা যায় তা আলোচনা করার জন্যই তিনি এই দুই দেশে সফর করবেন। 


আল রাবিয়া এক সঙ্গে গেস্ট অব গড সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যানও। তিনি মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরব সফর করবেন। 

এ সফরে তিনি বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া ওমরা যাত্রীদের যাত্রা সহজকরণ এবং সৌদি আরবের ধর্মীয় সংস্কৃতির অভিজ্ঞতা তুলে ধরবেন। ২০২২ সালে সৌদি সরকার একটি কর্মসূচি হাতে নেয়। এ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভ্রমণের মাধ্যমে ওমরা কারীদের যাত্রাকে কীভাবে সহজ করা যায় তা আলোচনা করা।