মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে ৪১ জনের প্রাণহানি

ভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে ৪১ জনের প্রাণহানি

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এতে প্রাণে বেচে যাওয়া কয়েকজন অভিবাসীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বেচে যাওয়া চারজনের একটি দল বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, তারা একটি নৌকায় ছিলেন। যেটি তিউনিসিয়ার সাফাক্স থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া চারজন উদ্ধারকারীদের বলেছে, তারা একটি নৌকায় ছিল। 


নৌকাটি বরাবরের মতো তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছে। এই পথে অভিবাসন প্রত্যাশীরা ইতালি যাওয়ার চেষ্টা করছিল। মূলত আইভরি কোস্ট এবং গিনি থেকে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পেদুসা পৌঁছেছেন।

চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে এক হাজার ৮০০ এর বেশি জনের মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরনগরী সাফাক্স ল্যাম্পেদেসু থেকে ৮০ মেইল দূরে। এই সাফাক্স বর্তমানে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে প্রবেশপথের একটি জনপ্রিয় রুট হয়ে দাঁড়িয়েছে।