বিশ্ব — পাতা ২
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
গালফ নিউজ দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। সর্বশেষ হামলাটি হয়েছে জোহানেসবার্গের পশ্চিমে একটি টাউনশিপের বারে। সেখানে অ্যাসল্ট রাইফেলধারী আট বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দুকধারীরা ওই বারে ঢুকে এলোপা...
হিমালয়ে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার, নিহত ৫৬২
অনলাইন ডেস্ক হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিব্বতে নিহত হয়েছেন পাঁচজন। স্থানীয় বাসিন্দা ও বিদেশি নাগরিক মিলিয়ে এখনো সহস্রাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশনের (আইএফআরসি) তথ্য অনুযায়ী, দুর্যোগে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্...
উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা আপাতত নিচ্ছে না নেপাল
রয়টার্স ও এএফপি আকস্মিক বন্যায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে আপাতত বিদেশি সহায়তা নিতে রাজি নয় নেপাল। নিজস্ব নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল দিয়েই অভিযান পরিচালনা করছে দেশটি। তবে পরিস্থিতির প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহ...
ভেসে আসছে একের পর এক মরদেহ, সংরক্ষণ ও শনাক্তে হিমশিম নেপাল
অনলাইন ডেস্ক নেপালে ভয়াবহ বন্যার কয়েক দিন পরও নদী ও ভাটির বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। বিপুলসংখ্যক মরদেহ একসঙ্গে আসায় হাসপাতালের মর্গগুলোতে দেখা দিয়েছে তীব্র সংকট। জায়গার অভাবে মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। বন্যায় নিখোঁজ স্বজনদের সন্ধানে বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন মরদেহ উদ্ধারের এ...
ফের বাঁধ ভাঙার শঙ্কা, নেপাল-তিব্বতে উদ্ধার অভিযান স্থগিত
অনলাইন ডেস্ক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর পাহাড়ের ঢালে ধ্বংসস্তূপ জমে সৃষ্ট প্রাকৃতিক বাঁধে পানি উপচে পড়ায় ফের বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী এলাকায় নিখোঁজদের উদ্ধারে চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল ও চীনের কর্তৃপক্ষ। নেপালের পুলিশ শুক্রবার এক বিবৃতিতে জানায়, তিব্বতের অংশে পানি আটকে রাখা একটি বাঁধ...
‘স্থলভাগের সুনামি’তে ধ্বংস নেপাল-তিব্বত সীমান্ত, বেঁচে ফিরেও আতঙ্কে অনেকে
অনলাইন ডেস্ক: নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় পাহাড় থেকে হঠাৎ নেমে আসা কাদা, বরফ ও পাথরের ভয়াবহ ঢলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও স্বাভাবিক হতে পারেননি প্রাণে বেঁচে যাওয়া অনেকে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় স্বজনহারাদের আহাজারির পাশাপাশি বেঁচে ফেরা মানুষের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক ও শোক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাহাড় থেকে ন...
নেপালে দ্বিতীয় দফায় জলোচ্ছ্বাসের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক নেপালে গত ১৪ মাসের মধ্যে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ভয়াবহ বন্যার ঘটনায় হিমবাহ ও তুষারক্ষেত্র থেকে সৃষ্ট আকস্মিক দুর্যোগের ঝুঁকি নতুন করে সামনে এসেছে। হিমালয় অঞ্চলে ক্রায়োস্ফিয়ারের পরিবর্তনের কারণে কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা ইসিমোড। ইসিমোডের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিশ...
নেপাল-তিব্বত সীমান্তে বন্যা : ৫৫৮ নিখোঁজ, উদ্ধারকাজে চীনা কর্মীরা
চীন-নেপাল সীমান্তের তিব্বত অংশে ভূমিধসে তিনজনের প্রাণহানি ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক বলে জানানো হয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বুধবার সকালে চীনের সীমান্ত এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের স্রোত ভবনের ওপর আছড়ে পড়ে...
নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ নয় মাস পর তার স্ত্রী ও বোনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পরিবারের সদস্যদের সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর এ সুযোগ তৈরি হয়েছে।...
কানাডীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত
অনলাইন ডেস্ক ওয়াশিংটন, ১৯ আগস্ট: কানাডীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জ...
শুভেন্দু অধিকারী ও মানিক সাহাকে বাংলাদেশের আম উপহার
অনলাইন ডেস্ক সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে মৌসুমি আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই মুখ্যমন্ত্রীসহ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মোট ১ হাজার ১০০ কেজি আম পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল...
‘বিয়ের গয়না স্ত্রীর একক সম্পত্তি, স্বামী বা শ্বশুরবাড়ির কোনো অধিকার নেই’
বিয়ের সময় কনের মা-বাবা ও আত্মীয়-স্বজনের দেওয়া সোনার গয়নার মালিকানা সম্পূর্ণভাবে স্ত্রীর—এমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্টভাবে বলেছেন, স্বামী বা তার পরিবারের কোনো সদস্য এসব গয়নার ওপর আইনগত অধিকার দাবি করতে পারবেন না। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ডন জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতি শাকিল আহমেদ রায়ে উল্লেখ করেন,...
তিস্তা নিয়ে দিল্লির দাদাগিরির কড়া জবাব চীনের
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের অযাচিত নাক গলানো ও আপত্তির মুখে এবার চরম চপেটাঘাত করল চীন। বেইজিংয়ের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই যৌথ উন্নয়নমূলক উদ্যোগ সম্পূর্ণ স্বাধীন। এতে তৃতীয় কোনো দেশের (ভারত) প্রভাব খাটানো বা বাধা দ...
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪৫০ ছাড়িয়েছে
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। কমপক্ষে ২০০ ভবন পুরোপুরি ধসে পড়েছে। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে রোববারও প্রশিক্ষিত কুকুরের সহায়তায় অনুসন্ধান চালানো হচ্ছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের কারাবালেদা শহরে রোববার ফ্রান্...
হরমুজ সংকট নিয়ে মঙ্গলবার দোহায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে আলোচনার পথে এগোতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হ...
ধ্বংসস্তূপের নিচে আমার ছেলের কান্না শুনতে পাচ্ছি
বিবিসি ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের উদ্ধারে এখনও চলছে মরিয়া চেষ্টা। উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে হাজারো মানুষ দিন-রাত ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন প্রিয়জনের জীবিত ফিরে আসার আশায়। তাদেরই একজন আন্দ্রেইনা ভ্যালেরিও, যিনি বিশ্বাস করেন ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত রয়েছে তার প্রায় দুই বছর বয়সী ছেলে সান্তিয়াগো।...
মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের সমঝোতা, চুক্তির বাইরে হিজবুল্লাহ
রয়টার্স যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে স্বাক্ষরিত এ চুক্তিতে তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রও যুক্ত রয়েছে। তবে আলোচনায় সরাসরি অংশ নেয়নি লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। খবর রয়টার্সের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রু...
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা!
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ঘটা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল বা এপিসে...






























