সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মালয়েশিয়া থেকে মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠানো শুরু

মালয়েশিয়া থেকে মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠানো শুরু

এএফপি


 

মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা মিয়ানমারের প্রায় ৫ হাজার নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে সম্মতি দিয়েছেন। তাদের মধ্যে প্রথম দফায় দেড় হাজার জনকে মঙ্গলবার মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
 

অভিবাসীবিরোধী মনোভাব বাড়তে থাকায় মালয়েশিয়া সরকার এ উদ্যোগ নিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে গেলে এসব অভিবাসী আবারও নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন। আটককেন্দ্রের কঠিন পরিস্থিতিও তাদের দেশে ফেরার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে দাবি করেছে সংগঠনগুলো।
 

প্রথম দফায় ফেরত পাঠানো দেড় হাজার মানুষের মধ্যে কতজন রোহিঙ্গা রয়েছেন, তা মালয়েশিয়া বা মিয়ানমার—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি। মঙ্গলবার উত্তর-পশ্চিম মালয়েশিয়ায় এএফপির সাংবাদিকরা পুলিশি পাহারায় কয়েকজন অভিবাসীকে বাসে তুলে নেওয়ার দৃশ্য দেখেছেন।
 

কর্মকর্তারা জানিয়েছেন, এসব অভিবাসীকে প্রথমে লুমুত নৌঘাঁটিতে নেওয়া হবে। পরে সেখান থেকে জাহাজে করে মিয়ানমারে পাঠানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, চলতি সপ্তাহের শেষ দিকে নৌযানগুলো মিয়ানমারের ইয়াঙ্গুনের থানলিন নৌঘাঁটিতে পৌঁছাতে পারে।
 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী রয়েছেন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। গত জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে।