সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

মার্কিন ভিসার সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা তথ্য না দিতে প্রার্থীদের সতর্ক করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
 

শনিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
 

পোস্টে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা ভিসাপ্রার্থীর অতীতে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারের সময় সব ধরনের প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
 

দূতাবাস সতর্ক করে আরও বলেছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। এ কারণে ভিসা আবেদনের পুরো প্রক্রিয়ায় সততা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।