খেলাধুলা — পাতা ২
ব্রাজিলের জার্সিতে ফিরেই রেকর্ড নেইমারের
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকা আজ ৭৫তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো নেইমারের এই ফেরা কেবল একটি ম্যাচ খেলা নয়, বরং এটি তার ক্যারিয়ারের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকছে। দিনের হিসাবে...
তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া। সি...
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি আজ
এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ করার টার্গেট তাদের। তবে হোয়াইটওয়াশ এড়ানো আর সান্ত্বনা জয়ের খোঁজে থাকবে বাংলাদেশ। গত ম্যাচে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটাররা দুর্দান্ত শুরু করলেও হঠাৎ ছন্দপতনেই সিরিজ হারল তারা। আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজ হারের ব্যর্থ...
শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি
একসময় বিশ্ব ফুটবলে ধারাবাহিক শক্তির নাম ছিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলকে নিয়ে ভয় ছিল প্রতিপক্ষের, ছিল গভীর শ্রদ্ধাও। কিন্তু গত এক যুগ ধরে বড় আসরগুলোতে সেই ধারাবাহিকতা আর দেখা যাচ্ছিল না। গ্রুপ পর্বেই থেমে যাওয়া, অগোছালো পারফরম্যান্স আর নতুন প্রজন্মের সঙ্গে পুরোনো ঐতিহ্যের সংযোগহীনতা, সব মিলিয়ে হারিয়ে গিয়েছিল সেই চেনা দাপট। তবে ২০২৬...
সুইডেনের জালে ডাচদের গোল উৎসব
বিশ্বকাপের নিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেদারল্যান্ডস। সেই আগ্রাসী মানসিকতার প্রতিফলন ঘটেছে স্কোরলাইনেও। ব্রায়ান ব্রবির দুর্দান্ত জোড়া গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সুইডেনকে চাপে ফেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। তারই ধারাবাহিকতা দেখা যায় প্রথমার্ধের বিরতির পরও। ম্যাচের ৫৪ মিনিটে ৪ গোল হজম করে সুইডিশরা।...
গোলরক্ষকের অবিশ্বাস্য নৈপুণ্যে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও
বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে কুরাসাও। ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দেশটি শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে। রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওয়ের সবচেয়ে বড় ভরসা ছিলেন গোলরক্ষক এলয় রম। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি ইকুয়েডরের একের পর...
মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে তিনি অভিহিত করেছেন বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে। শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক শিশুকে প্রেসিডেন্ট লুলা জিজ্ঞেস কর...
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৭ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শোভনদণ্ডী আরাফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হ...
ভিনি- কুনিয়ার নৈপুণ্যে ৩ গোলের জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল
হেক্সা মিশনের শুরুতেই ধাক্কা খেয়েছিল ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযানে নেমে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ে হতাশ করেছিলেন সেলেসাওরা, পারফর্ম্যান্সের ছিল না প্রত্যাশার প্রতিচ্ছবি। প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ানোর পর এবার ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় উপহার দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে বড় জয়ই পেয়...
কুনহার জোড়া আঘাতে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেদের আসল শক্তির জানান দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে দারুণ এক জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে সেলেসাওরা। ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়া বল জ...
বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বাদ পড়ল যে দেশ
ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর চলমান ২০২৬ বিশ্বকাপ থেকে সবার আগে বিদায়ঘণ্টা বেজে গেল হাইতির। টানা দুই ম্যাচে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থাকা ক্যারিবীয় দেশটি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি, যার ফলে দুই ম্যাচ শেষে তাদের ঝুল...
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় জয়
টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ে ‘ডি’ গ্রুপে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে বড় সুবিধাজনক অবস্থানে রয়েছে মার্কিনরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ইনজুরির কারণে দলের তারকা ক্রিস্টিয়ান পুলিসিক মাঠে না থাকলেও তার অ...
মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন
ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। তবে এই জয়ের রাতে শুধু দুটি গোলই নয়, একাধিক রেকর্ড ও কীর্তিও নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে ই...
শেষ মুহূর্তের গোলে পানামাকে কাঁদিয়ে ঘানার উল্লাস
বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল পানামা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত আফ্রিকার শক্তিশালী দল ঘানাকে রুখে দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ পয়েন্টের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা তাদের সেই স্বপ্ন ভেঙে দিল যোগ করা সময়ের শেষ আক্রমণে। টরন্টোতে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ৯৫তম মিনিটে কালেব ইয়েরেঙ্কির গোলে ১-০ ব্যব...
পতুর্গালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক
সকালে লিওনেল মেসি হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। রাতে সবার চোখ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে; রোনালদো পর্তুগালের হয়ে কী করেন। কিন্তু রোনালদো সবাইকে হতাশ করলেন। রেফারি শেষ বাঁশি বাজাতেই হতাশায় মাথা নাড়লেন রোনালদো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মাঠ ছাড়লেন। ভক্ত-সমর্থকদের প্রত্যাশার ধারেকাছেও যে পারফর্ম করতে পারেননি, সেটা তিনি নিশ্চয় অনুধাবন...
বিশ্বকাপে উজবেকিস্তানের লড়াকু অভিষেক, জয় দিয়ে শুরু কলম্বিয়ার
বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হয়ে দারুণ লড়াইয়ের আভাস দিল এশিয়ার নবাগত দেশ উজবেকিস্তান। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা দক্ষিণ আমেরিকান পরাশক্তি কলম্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। ২০২৬ বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুর...
রাতে পর্তুগালের ম্যাচ, কখন কোথায় কীভাবে দেখবেন
ঘুম চোখে লিওনেল মেসির হ্যাটট্রিক দেখার পর ভক্তরা মুখিয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদোর খেলা দেখতে। প্রিয় মহাতারকার খেলা দেখতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না দর্শকদের। বুধবার (১৭ জুন) রাত ১১টায় কঙ্গোর মুখোমুখি হচ্ছে ফেবারিট পর্তুগাল। ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে পর্তুগাল-কঙ্গোর খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)...
বিশ্বকাপ ২০২৬ : মেসির প্রথম ম্যাচে যত রেকর্ড
২০ বছর আগে ঠিক এই দিনটিতেই (১৬ জুন) সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৮ বছরের এক তরুণ জাদুকরের। দুই দশক পর সেই একই দিনে, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাকাব্য লিখলেন ৩৯ ছুঁইছুঁই লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে কেবল আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানই দুর্দান্তভাবে শুরু করেন...






























