সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আর্জেন্টিনায় উন্মোচিত হলো মেসির বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য

আর্জেন্টিনায় উন্মোচিত হলো মেসির বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য

স্পোর্টস ডেস্ক

 

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির নিউকুয়েন প্রদেশে উন্মোচন করা হয়েছে তার বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য। আর্জেন্টিনার কাট্রাল কো শহরে নির্মিত এই বিশাল স্থাপনাটি মেসির ফুটবলীয় অর্জন, বিশ্বকাপ জয় এবং বিশ্ব ফুটবলে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তৈরি করা হয়েছে।
 

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ভারতের কলকাতায় নির্মিত ২১ মিটার উচ্চতার মেসির ভাস্কর্যের রেকর্ডও ভেঙে গেছে।
 

নতুন ভাস্কর্যটির উচ্চতা ২৬ মিটার এবং ওজন প্রায় ৭০ টন। ফলে এটিই এখন মেসিকে নিয়ে নির্মিত বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটি শুধু একজন ফুটবলারের প্রতি সম্মান প্রদর্শনের উদ্যোগ নয়; বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবদানের স্থায়ী স্মারক হিসেবেও বিবেচিত হবে।
 

জাতীয় মহাসড়ক-২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে স্থাপিত ভাস্কর্যটির অভ্যন্তরীণ কাঠামো ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। বাইরের অংশে ব্যবহার করা হয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। এতে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত মেসিকে দেখানো হয়েছে। তার সামনে রয়েছে বিশ্বকাপ ট্রফি এবং বুকে শোভা পাচ্ছে তিনটি সোনালি তারকা।
 

ভাস্কর্যটির নির্মাতা ভাস্কর অ্যালদো বেরোইসা। তিনি জানান, স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সহযোগিতায় প্রায় এক বছর ধরে কাজ করে এই প্রকল্প সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনের আগ মুহূর্ত পর্যন্তও নির্মাণকাজ চলেছে।
 

বেরোইসার ভাষ্য, শুরুতে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১ দশমিক ৭২ মিটার উচ্চতার একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ছিল। তবে তিনি সেই ধারণা পরিবর্তন করে আরও বড় আকারে ভাস্কর্য নির্মাণের প্রস্তাব দেন এবং শেষ পর্যন্ত ২৬ মিটার উঁচু এই স্থাপনাটি বাস্তবায়ন করেন।
 

উল্লেখ্য, গত বছর মেসির কলকাতা সফর উপলক্ষে ভারতের লেকটাউন এলাকায় তার ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। তবে কাঠামোটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় পরে সেটি সরিয়ে ফেলে স্থানীয় কর্তৃপক্ষ।