সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৭ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শোভনদণ্ডী আরাফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন। প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান, মো. ঈসমাইল, বাবর ফারুকী, আরাফা করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদুল শফি হিরো, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, হাফেজ আহমদ, ইউসুফ রশিদী বেলাল, আবদুস ছাত্তার, নাজিম উদ্দিন, মো. তারেক, খোকন মেম্বার, জামাল উদ্দিন, আব্দুস সবুর, আবু জাফর, শোভনদণ্ডী শহীদ জিয়া স্মৃতি সংসদের জাহেদুল ইসলাম রাসেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুদ্দিন মাসুদ এবং সদস্য সচিব ফরহাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মইনুল আলম ছোটন বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি শহীদ জিয়ার আদর্শের অনুসারীদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি পটিয়াকে ক্রীড়াবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

উদ্বোধনের আগে কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী ম্যাচে শোভনদণ্ডী শহীদ জিয়া স্মৃতি সংসদ ১-০ গোলে কুসুমপুরা শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে।
 

আয়োজকরা জানান, টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে এবং তিনটি ভেন্যুতে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে।