সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে তিনি অভিহিত করেছেন বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে।

 

শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক শিশুকে প্রেসিডেন্ট লুলা জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? শিশুটি নেইমারের নাম নিলে প্রেসিডেন্ট মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে।’

 

লুলা আরও বলেন, ‘এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমাদের জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’

 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 

মূলত গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফের চোট পাওয়া নেইমার বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। এক মাস ধরে পুনর্বাসনে থাকা এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ছিলেন দর্শক হয়ে।