সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইন-আদালত — পাতা ৮

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

  বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।   রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা এ আপিল আবেদন দায়ের করেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।   এর আগে, গত ২২ মে হাইকোর্ট ইশরাক হ...



ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আইনি নোটিশ

  সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির, ডা. তাসনিম জারা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।   বৃহস্পতিবার (২৪ এপ্রিল), সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব এই নোটিশ প্রেরণ করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন ফেসবুক, ইউটিউ...


বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন নেই: হাইকোর্টের আদেশ

  বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। এ বিষয়ে জারি করা ডিএমপির অফিস আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।   বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।   একইসঙ্গে, আসামি গ্র...


সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট

  সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।   রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। মামলার বাদীর পক্ষে অ্যাডভোকেট...


শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত, ভোটাধিকার বহাল

  জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা স্থগিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের অধীনে গত ১৬ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর হলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার (তারিখ উল্লেখযোগ্য)।   এনআইডি স্থগিত হওয়ায় সংশ্লিষ্টরা এখন আর তাদের পরিচয়পত্র ব্যবহার বা যাচাই করতে পারবেন না। তবে এনআইড...


রাজধানীর বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও পলকসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত

  ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলাগুলোর ভিত্তিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।   সোমবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত...


সাবেক এমপি আনার হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে ফের তারিখ পিছালো

  ভারতের পশ্চিমবঙ্গে নিখোঁজের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারো পেছানো হয়েছে।   সোমবার (২১ এপ্রিল) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহা...


‘আমার সম্পর্ক শুধুই ঈসার সঙ্গে, অন্য কারও সঙ্গে নয়’ — আদালতে মডেল মেঘনা আলম

  ‘আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমার সম্পর্ক শুধুই সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে, অন্য কারও সঙ্গে নয়। আমাদের বিয়ে হয়েছিল। তিনি মিথ্যা অভিযোগ করেছেন যে আমি তার সন্তান নষ্ট করেছি— যা মোটেও সত্য নয়।’ এমন বক্তব্য দিয়েছেন মডেল মেঘনা আলম বৃহস্পতিবার সকালে আদালতে।   সেদিন তাঁকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মেঘনাকে...


পাবনায় আদালত চত্বরে পুলিশের ওপর হামলা: বিএনপির সহযোগী সংগঠনের ৬ নেতা আটক

পাবনা জেলা প্রতিনিধি:-   পাবনা জেলা জজ আদালত চত্বরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আদালত কক্ষেই এ ঘটনা ঘটে।   পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা একটি পুরোনো ফৌজদারি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হয়েছিলেন। এ সময় তারা আদালতের ভেতরে মোবাইল ফোনে ছবি তো...


মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

  বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।   রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল।   এর আগে, গত ১০ এপ্রিল ঢাকা মেট্রোপলিট...


দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

  অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।   রায়ে বিচারক বলেন, “রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে ব্যর্...


ফজলে করিমকে ১৬ এপ্রিল সেফহোমে জিজ্ঞাসাবাদ

ঢাকা প্রেস নিউজ   চট্টগ্রামে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ...


নূরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে মামলা

  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ চার নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে গণঅধিকার পরিষদের আরও চার নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।   সোমবার (২৪ মার্চ) রাতে দুট...


কিশোরী মারিয়া ধর্ষণ ও হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড

ঢাকা প্রেস নিউজ   ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মারিয়াকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মো. সজি...


আপিল বিভাগে নতুন দুই বিচারপতির নিয়োগ

ঢাকা প্রেস নিউজ   হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এই নিয়োগ প্রদান করেছেন।   সোমবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়, যেখানে উল্লেখ করা হয় যে এই ন...


রিমান্ড শুনানির পর পলকের ঈদের শুভেচ্ছা

ঢাকা প্রেস নিউজ   রিমান্ড শুনানি শেষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।   আজ সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল হত্যা মামলায় পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতে তাকে কাঠগড়ায় রাখা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।...


বরখাস্ত এসআই শাহ আলমকে ৭ বছরের কারাদণ্ড

খুলনা ব্যুরো:-   দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বরখাস্ত উপপরিদর্শক মো. শাহ আলমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।   প্রায় এক যুগ আগে খুলনা নগরীর খালিশপুরের মুজগুন্নী আবাসিক এলাকার মিল্কি আইসক্রিম ফ্যাক্টরি...


জি কে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ

ঢাকা প্রেস নিউজ   অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আক্তারের রায় ঘোষণা আগামী ২৭ মার্চ নির্ধারণ করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, ২০ মার্চ সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউল আলম মামলা...