সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেতা সিদ্দিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

অভিনেতা সিদ্দিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর গুলশান থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।
 

বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম আদালতে সিদ্দিকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ১৯ জুলাই রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ঘটনার পর তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।
 

মঙ্গলবার বিকেলে বেইলি রোড এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।