সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ (বুধবার) ফের অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন।
 

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 

এর আগে, গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। তবে আজ নতুন করে উভয়পক্ষের শুনানি গ্রহণ করা হয়।
 

উল্লেখ্য, গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে একজন নাগরিকের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা সংক্রান্ত রায় স্থগিত রাখার পাশাপাশি তাকে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
 

এ ছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে শপথ কার্যক্রম না চালানোর নির্দেশ এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
 

পরবর্তীতে ২২ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চায়। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।