সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাবনায় আদালত চত্বরে পুলিশের ওপর হামলা: বিএনপির সহযোগী সংগঠনের ৬ নেতা আটক

পাবনায় আদালত চত্বরে পুলিশের ওপর হামলা: বিএনপির সহযোগী সংগঠনের ৬ নেতা আটক

পাবনা জেলা প্রতিনিধি:-


 

পাবনা জেলা জজ আদালত চত্বরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আদালত কক্ষেই এ ঘটনা ঘটে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা একটি পুরোনো ফৌজদারি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হয়েছিলেন। এ সময় তারা আদালতের ভেতরে মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি আইনবিরোধী উল্লেখ করে তাদের নিষেধ করলে তারা একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশ সদস্য শাহ আলমের ওপর হামলা চালান।
 

আটক ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল কবির (৩৮), ছাত্রদল কর্মী সরওয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান (৪০), স্বেচ্ছাসেবক দলের কর্মী রুবেল হোসেন (৩৩), সবুজ হোসেন (৩৫) এবং ঈশ্বরদী উপজেলা কৃষক দলের কর্মী জহুরুল ইসলাম (৩৫)।
 

পাবনা কোর্ট পরিদর্শক মো. রাশেদুল ইসলাম জানান, "২০২৩ সালের ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় তারা আজ আদালতে হাজিরা দিতে এসেছিলেন। সেখানে তারা আদালতের নিয়ম ভেঙে ছবি তোলার চেষ্টা করেন। বাধা দিলে তারা কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা করেন।"
 

তিনি আরও বলেন, "আদালতের নিরাপত্তা ও নিয়ম ভঙ্গ করে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়েছেন। এজন্য তাদের আদালত কক্ষ থেকেই আটক করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।"